নওগাঁর পোরশায় জেলা পুলিশের আয়োজনে কভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামুলক কর্মসূচির আওতায় থানা পোরশা থানা পুলিশের উদ্যেগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সাপাহার সার্কেলের এএসপি বিনয় কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। র্যালিটি থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, সেকেন্ড কর্মকর্তা আবদুল বারী, এসআই সাখাওয়াত, রোস্তম আলী, জান্নাতুল ফেরদাউস, এএসআই আহসান হাবিব সহ পুলিশ সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও শতাধীক নারী অংশগ্রহণ করেন।