করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে নওগাঁর রাণীনগর থানাপুলিশের সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলক্ষে র্যালী,মাস্ক বিতরণ, মাইকিং করে সচেতনতা সৃষ্টিসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা পলিশের আয়োজনে এবং রাণীনগর থানাপুলিশের উদ্যোগে রোববার সকাল ১০টায় র্যালী বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। র্যালী চলাকালে উপজেলা গোল চত্বরে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনের এমপি আলহাজ মো: আনোয়ার হোসেন হেলাল,নওগাঁ জেলা পুলিশের সদর সার্কেল আবু সাইদ,রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ আলোচনায় অংশ নেয়। এ ছাড়া থানাপুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ স্থানীয় লোকজন কর্মসূচীতে অংশ নেয়। এ সময় সাধারণদের মাঝে মাস্ক,লিফলেট,বিতরণ ও সচেতনতামূল মাইকিং করা হয়।