নওগাঁ জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাব প্রতিরোধে সাপাহারে সচেতনতামূলক কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ নওগাঁ জেলার উদ্যোগে উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় প্রধান অতিথি হিসেবে কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাশে সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। উদ্বোধনের পুর্ব মুহুর্তে সাধারণ জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নেতৃত্বে¡ একটি সচেতনতামূলক র্যালী সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, সাপাহার থানার কর্মকর্তা ইচার্জ তারেকুর রহমান সরকার সহ জেলা পুলিশের সদস্যগণ ও উপজেলার গন্যমাণ্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।