আইসল্যান্ডের রাজধানী রেইকিইয়াভিকের দক্ষিণ-পশ্চিমে একটি আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে।দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, রেইকজানেস উপদ্বীপে ফাগ্রাদালসফজাল আগ্নেয়গিরিতে বিস্ফোরণে পাঁচশ থেকে সাতশ মিটার পর্যন্ত এলাকায় লাভা ছড়িয়ে পরে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায়, আগ্নেয়গিরিটি ফেটে অগ্নুৎপাতের শুরু হয়। অগ্নুৎপাতের আগে গত সপ্তাহ থেকেই প্রায় ৪০ হাজার ভুমিকম্পের সৃষ্টি হয়েছিল দেশটিতে। প্রায় আটশ বছর আগে এ আগ্নেয়গিরিটিতে শেষবারের মত বিস্ফোরণ ঘটেছিল। ২০১০ সালে আইজফজাল্লাজুকুল নামে আরেকটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এয়ার ট্রাফিকের সৃষ্টি হয়-যা বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল। তবে ফাগ্রাদালসফজাল ফেটে যাওয়ার ফলে এখোনও খুব বেশি ছাই বা ধোঁয়া সৃষ্টি হয়নি। আবওহাওয়া অফিস বলেছে, নতুন আইসল্যান্ডীয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে।