করোনাভাইরাস প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ বিরোধী জনসেচতনতামূলক প্রচারণা চালিয়ে রাজশাহীর বাগমারা থানার পুলিশ। শুক্রবার উপজেলার সকল মসজিদে পুলিশের পক্ষে এই প্রচারণা চালানো হয়। এ সময় মুসল্লিদের মধ্যে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়েছে।
থানা পুলিশের পক্ষে শুক্রবার জুমার নামাজে উপজেলার সকল মসজিদে প্রচারণা চালানো হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব, মাস্ক পরা, মাদক সেবন ও বিক্রি থেকে দূরে থাকাসহ জঙ্গিবাদ বিরোধী জনসেচতনামূলক প্রচারণা চালানো হয়েছে। এই সময়ে এসবের কুফল সর্ম্পকে ও আইনের দিক নিয়ে আলোচনা করা হয়। পুলিশের পক্ষে জনগণের সেবা পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। যে কোনো সমস্যায় পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কোনো ধরণের হয়রানি ও ভোগান্তি ছাড়াই লোকজনকে পুলিশ সেবা দেওয়ার জন্য প্রস্তত বলে উল্লেখ করা হয়েছে প্রচারণায়। এর অংশ হিসাবে থানার কর্মকর্তা ইনচার্জ মোস্তাক আহম্মেদ উপজেলার মোহনগঞ্জ মসজিদে জুমার নামাজ আদায় করেন। তিনি জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসী কার্যকলাপ ও অনিয়ম বিরোধী বক্তব্য দেন। তিনি পুলিশী সেবা গ্রহণের জন্য লোকজনের প্রতি আহ্বান জানান। কোনো প্রকার ঘুষ ও হয়রানি ছাড়াই বাগমারা থানার পুলিশ সেবা দিচ্ছে বলে উল্লেখ করেন। শেষে মুসল্লিদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
থানা পুলিশের পক্ষে উপজেলার সকল মসজিদে জুমার নামাজে একই ধরণের প্রচারণা চালানো হয়েছে। থানা পুলিশের কর্মকর্তা ছাড়াও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রচারণা চালান।
থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, করোনভাইরাস প্রতিরোধে ও অপরাধ দমনে পুলিশের এই প্রচারণা ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।