বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা বেলী ব্রীজে নিকট ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবদুল মোমেন (৩৪) নিহত হয়েছেন। নিহত আবদুল মোমেন উপজেলার ছোট আখিড়া গ্রামের মোজাম্মেল হক মোজার ছেলে। ভটভটি চালক জিল্লুর রহমান ও হেলপার আনোয়ার হোসেন আহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, আদমদীঘির ছোট আখিড়া মোজাম্মেল হক মোজার ছেলে আবদুল মোমেন শনিবার সকালে শ্বশুর বাড়ী কদমা থেকে গ্রামের বাড়ী ফেরার পথে দমদমা বেলী ব্রীজের নিকট পৌঁছলে সান্তাহার থেকে কদমা গ্রামী ভটভটির সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আবদুল মোমেন কে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহত জিল্লুর রহমান ও আনোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় ইউপি মেম্বার শহিদুল ইসলাম নিশ্চিত করেন।