দাকোপে ইউপি নির্বাচনের মনোনয়ন বাছাইয়ে ২ চেয়ারম্যান এবং ৪ জন সাধারন সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
উপজেলার পৃথক ৩ জন রিটানিং কর্মকর্তা সুত্রে জানা যায়, শুক্রবার পূর্ব নির্ধারীত মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ১ নং পানখালী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাব্বির আহম্মেদের ঋণ খেলাপীর অভিযোগে এবং ৯ নং বানিশান্তা ইউপির বিনয় কৃষ্ণ সরদার একই ব্যক্তি ইউপি চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া বাজুয়ার ১ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদের কমলেশ মন্ডল, কৈলাশগঞ্জের ৮ নং ওয়ার্ডের সুখেন্দু রপ্তান, তিলডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য পদের ক্ষিতিশ গোলদার ঋণখেলাপী থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। যাচাই বাছাই শেষে বর্তমানে চেয়ারম্যান পদে ৩৫, সংরক্ষিত সদস্য ১১৭ এবং সাধারন সদস্য পদে ৩৬২ জন প্রার্থী বৈধ হিসাবে গন্য হয়েছে। আগামী ২৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।