নওগাঁর ধামইরহাটে ৩ যুগের অধিক পুরোনো ব্যবসায়ী সংগঠন ‘ধামইরহাট বণিক সমিতি’র মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বেলা ১১ টায় উৎসব মুখর ও মনোরম পরিবেশে আলতাদিঘী জাতীয় উদ্যানে বণিক সমিতির সাধারণ সভা কমিটির সভাপতি আবদুল মুকিত কল্লোলের সভাপতিত্বে ও সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইউএনও গনপতি রায়। সভায় আরও বক্তব্য রাখেন ওসি আবদুল মমিন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, চকময়রাম মডেল সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী বণিক সমিতির সাবেক সভাপতি সামসুজ্জোহা হাকিম, কাউন্সিলর আলতাব হোসেন, কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম বাবু, ওষুধ ব্যবসায়ী রুহুল আমিন, মমিনুল ইসলাম সজল, সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী আতোয়ার হোসেন, আল আমিন, আবু বক্কর, আবু সাইদ পলাশ, সাজু প্রমুখ। সভায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং খুব দ্রুতই বণিক সমিতির নতুন কমিটি সকলের সম্মতিক্রমে ঘোষনা করা হবে বলে সভাপতি আবদুল মুকিত কল্লোল জানান।