খুলনার পাইকগাছায় প্রথম ধাপে ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ১০ ইউপি চেয়ারম্যান পদে ৫০, সংরক্ষিত ১৫১ ও সাধারণ সদস্য পদে ৪৯২ মোট ৬৯৩ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহম্মেদ, রির্টানিং কর্মকর্তা সমবায় কর্মকর্তা বেনজীর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ এর দপ্তরে এ সকল প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। হরিঢালী ইউনিয়নে চেয়ারম্যান ৫জন, সংরক্ষিত ১২, সাধারণ সদস্য পদে ৪৬ জন। কপিলমুনি চেয়ারম্যান ৬, সংরক্ষিত সদস্য ১৩ ও সাধারন সদস্য পদে ৪৮ জন। লতা চেয়ারম্যান ৪, সংরক্ষিত সদস্য ১৭ ও সাধারন সদস্য ৪১জন। দেলুটি চেয়াম্যান ৪, সংরক্ষিত সদস্য ১৩ ও সাধারন সদস্য ৩৯ জন। সোলাদনা চেয়ারম্যান ৭, সংরক্ষিত ১০ সাধারন সদস্য ৪৩জন। লস্কর চেয়ারম্যান ৪, সংরক্ষিত ১৪ ও সাধারণ সদস্য ৪৮ জন। গদাইপুর চেয়ারম্যান ৫, সংরক্ষিত ১৭ ও সাধারণ সদস্য ৪৯ জন। রাড়ুলী চেয়ারম্যান ৩, সংরক্ষিত ২০ ও সাধারণ ৪৭ জন। চাঁদখালী চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত ১৯ ও সাধারণ সদস্য ৭১ জন। গড়ইখালী চেয়ারম্যান ৬, সংরক্ষিত সদস্য ১৪, সাধারণ সদস্য ৬০ জন। ১৭ মার্চ বিকাল ৫ টা পর্যন্ত সকল ইউনিয়নের প্রার্থীরা দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসারে নিকট এ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হরিঢালী শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু, কপিলমুনি কওসার আলী জোয়ার্দার, লতা-কাজল কান্তি বিশ্বাস, দেলুটি-রিপন মন্ডল, সোলাদানা- মান্নান গাজী, লস্কর কেএম আরিফুজ্জামন তুহিন, গদাইপুর-শেখ জিয়াদুল ইসলাম, রাড়ুলী-আবুল কালাম আজাদ, চাঁদখালী-মনছুর আলী গাজী ও গড়ইখালী ইউপি-রুহুল আমীন বিশ্বাস নেতাকর্মীদের সাথে নিয়ে স্ব-স্ব রিটানিং অফিসারের নিকট মনোনয়ন ফরম জমাদেন। এ সময় উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনেয়ার ইকবাল মনন্টু, সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস উপস্থিত ছিলেন। তবে রাড়-লীতে বর্তমান চেয়ারম্যান আবদুল মজিদ গোলদার ও দেলটিতে ইউপি সদস্য সুপদ রায়, দ্বীজেন্দ্র নাথ মন্ডল ও গড়ইখালীতে শান্ত মন্ডল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।