রাজশাহী পুঠিয়ায় শুক্রবার দুপুর ৩টায় ঢাকা রাজশাহী মহাসড়কের ঝলমলিয়ার পেট্টোল পাম্মের সামনে এক সড়ক দুর্ঘটনায় টুম্পা খাতুন(২৮) নামের গৃহিনী দুর্ঘটনা স্থলে মারা গিয়েছে। সে পুঠিয়া ত্রিমোহনী স্টেডিয়াম পাড়ার শ্যামা রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা গেছে, দুপুর ৩টার দিকে ঢাকা রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া হাটের পেট্টোল পাম্মের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। টুম্পা এবং তার স্বামী সন্তান মিলে দুপুরে মটরবাইক নিয়ে নাটোর হতে একটি বিয়ের অনুষ্ঠান হতে বাড়ি ফির ছিলেন। তারা নাটোর হতে পাশাপাশি দুইটি মটরবাইক একসঙ্গে দ্রুত গতিতে আসছিলেন। এক বাইকের সঙ্গে অপর বাইকের ধাক্কা লাগলে টুম্পা সড়কে পরে যায়। তাদের পিছনে থাকা ট্রাক এসে চাপা দিলে সে দুর্ঘটনা স্থলে সে মারা যায়।
পবা হাইওয়ে (শিবপুর ফাঁড়ীর) ইনচার্জ লুৎফর রহমান বলেন, যেহেতু সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। এখানে আমাদের কোনো সন্ধহো হয়নি। তারপর তার পরিবারের পক্ষ হতে আমাদের নিকট লাশ দাফনের জন্য আবেদন করেছে। আমরা লাশটি দিয়ে দিয়েছি।