রাজশাহী পুঠিয়া উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে রমরমা মাদকের ব্যবসা চলছে। এলাকাবাসীদের অভিযোগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদে মাসোহারা নেওয়ার কারণে, মাদক কেনাবেচা বন্ধ হচ্ছে না। জানা গেছে, উপজেলায় প্রায় সাড়ে পাঁচ শতাধিক মাদক ব্যবসায়ী রয়েছে। এর মধ্যে বানেশ্বর ও বেলপুকুর ইউপিতে রয়েছে প্রায় তিন শতাধিক শীর্ষ মাদক ব্যবসায়ী। দেশের রাজনৈতিক প্রেক্ষপট অনুযায়ী ওই দুই ইউপিতে মাদক ব্যবসায়ীদের মধ্যে চার গ্রুপে বিভক্ত রয়েছে। তবে সকল প্রকার মাদকদ্রব্য গুলো নিয়ন্ত্রণ করা হয় বানেশ্বর বাজার এলাকা থেকে। এ ছাড়া উপজেলার সেনভাগ, ঝলমলিয়া, কৃষ্ণপুর, দুদুর মোড়, গুচ্ছোগ্রাম, ধোপাপাড়া, বাসুপাড়া, ভালুকগাছি, শিবপুরহাট, বিড়ালদহ বাজার ও বানেশ্বর এলাকার খুটিপাড়া, নামাজগ্রাম, ক্ষুদ্র জামিরা, বেলপুকুর, ভরুয়াপাড়া, মাহেন্দ্রা এলাকা থেকে প্রতিদিন কোটি টাকার মরননেশা ইয়াবা,হেরোইন ফেন্সিডিল,চোলাইমদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য গুলো যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে সরবরাহ হচ্ছে। পৌরসভার বারইপাড়া এলাকায় পাঁচজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর নিকট প্রতিদিন শতশত মাদক সেবনকারীরা আসতে দেখা যাচ্ছে। এদের ভেতর একজন পুঠিয়া থানার সোর্স। মেডিকেল পাড়া একজন র্যাবের সোর্স হিসাবে কাজ করছে আর দিনরাত সে এবং তার স্ত্রী ইয়াবা গাঁজা হিরোইন ফেনসিডিল ব্যবসা করছে। পৌরসভার ফায়ার সার্ভিসেসর কলিতলায় একজন হরেকরকম মাদক দ্রব্য বিক্রি করতে দেখা যাচ্ছে। তার নিকট বেশিরভাগ মাদক সেবনকারীরা যুবক শ্রেনির। ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে হওয়ার কারণে,অনেক সময়ে গাড়ীর ড্রাইভারদের মাদক কিনতে দেখা গেছে। পুঠিয়া সদর এলাকাটিতে সবরকম মাদক পাইকারী বিক্রি করছে দুইজন। একজনের বাড়ি কাজী পাড়ায় অপর জনের বাড়ি স্টেডিয়াম পাড়ায় বলে একাধিক সূত্রে জানা গেছে। দুইজন প্রতিদিন লাখ লাখ টাকার ইয়াবা হিরোইল গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য মাদক কর্মকর্তাদের সামনে কেনাবেচা করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার মাসোহারা কারণে কেনাবেচা বন্ধ হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীরা জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কোনো নতুন কর্মকর্তা আসার পর প্রথম প্রথম কিছু দিন হাতে গোনা দু’চার জন মাদক ব্যবসায়ীদের আটক করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে তাদের সাথে নতুন করে মাসোয়ারা চুক্তি করার পার,অভিযান ঢিলেঢালা ভাবে চলতে থাকে। জানা গেছে, এলাকার একাধিক সাধারণ মানুষের অভিযোগ মাদক দ্রব্যে সদস্য পরিচয় দিয়ে ওকিটকি হাতে নিয়ে রাতে কিংবা দিনের বেলায় ঢাকা রাজশাহী মহাসড়কের বিভিন্ন স্থানে হুট করে ৭/৮ জন যানবাহন থামিয়ে তল্লাশি করছে। কিন্তু উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে তাদের গ্রেফতার করছে না। একাধিক মাদক ব্যবসায়ীরা যুগান্তরকে বলেন, মাসোয়ারা ছাড়া মাদক ব্যবসা একদিনের জন্য করা সম্ভব না।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুঠিয়া সাকের্লের মো. লুৎফর রহমানকে প্রশ্ন করা হয়, উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা হচ্ছে তিনি বলেন, আপনে সঠিকভাবে খোঁজ নিয়ে বলেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব।