নওগাঁ জেলা ট্রাক ট্যাংকলড়ি কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়ন(২৬৫০) সাপাহার উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় সাপাহার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক সদস্যের উপস্থিতিতে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরে আলম পিংকি'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাপাহার ট্রাক ট্যাংকলড়ি কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশীদ, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা নওগাঁ জেলা ট্রাক ট্যাংকলড়ি কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রওশন জালাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক সবুজ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী,উপজেলার সেচ্ছাসেবক লীগের সভাপতি, আবদুল রশিদ, আইহাই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন,ফরিদুল করিম,সুলতান আহম্মেদ, মাতাজি হাট শাখার সাধারণ সম্পাদক আবদুল জলিল, মোজাম্মেল হক মোজাম প্রমূখ। সভায় রাজশাহী ও নওগাঁ জেলার সকল সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ, ট্রাক ট্যাংকলড়ি কাভার্ট ভ্যান মালিক গ্রুপ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।