আসন্ন ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন আগামী ১১ এপ্রিল।খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রথম ধাপে অর্থাৎ ১১ এপ্রিল। গতকাল ছিল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন।আজ মনোনয়ন বাছাইয়ের দিন। আগামী ২৪ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন। মনোনয়ন পত্র বাছাইপর্ব শেষে বিভিন্ন ইউনিয়নে যাঁরা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন তাঁরা হচ্ছেন ১। দিঘলিয়া ইউনিয়নে (১)মোল্লা ফিরোজ হোসেন (নৌকা), (২) মোঃ হায়দার আলী মোড়ল (সতন্ত্র) (৩) শেখ মঞ্জুর হোসেন (সতন্ত্র) (৪) শেখ আতিক হোসেন (সতন্ত্র) (৫) রবিউল মোড়ল (সতন্ত্র) (৬)রুকসানা পারভীন (সতন্ত্র) ও (৭) মোঃ আসাদুল্লাহ (সতন্ত্র)।এ ছাড়া সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়ন পত্র জমা দেন। ২। গাজীরহাট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন (১) মোঃকামাল উদ্দিন সিদ্দিকী হেলাল (নৌকা) (২) মোল্লা আবদুর রউফ (সতন্ত্র) (৩) আমিনুল ইসলাম পলাশ (সতন্ত্র) (৪) মোঃ মফিজুল ইসলাম (সতন্ত্র) (৫) মোঃ রিজাউল মোল্যা (সতন্ত্র)।এছাড়া সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ৩। বারাকপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন (১) গাজী জাকির হোসেন (নৌকা) (২) শরীফ ইনামুল ইসলাম (সতন্ত্র) (৩) এ ওয়াই এম জাহাঙ্গীর হোসেন (সতন্ত্র) (৪) শেখ আনছার উদ্দিন (সতন্ত্র) (৫) গাজী ইয়াসির আরাফাত (সতন্ত্র) (৬) আবদুস সালাম শেখ (সতন্ত্র)।এ ছাড়া সাধারণ সদস্য পদে ৫০ জন ও মহিলা সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ৪। সেনহাটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন (১) ফারহানা নাজনীন (নৌকা) (২) জিয়া গাজী (সতন্ত্র) (৩) দেলোয়ার (সতন্ত্র) (৪) ফরিদ আহম্মেদ (সতন্ত্র) (৫) গাজী মোঃ এনামুল হাচান মাসুম (সতন্ত্র)।এ ছাড়া সাধারণ সদস্য পদে ৬০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ৫। যোগীপোল ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন (১) শেখ আনিসুর রহমান (নৌকা) (২) মোঃ রবিউল ইসলাম (সতন্ত্র) (৩) বেগ লিয়াকত আলী (সতন্ত্র) (৪) মোঃ সাজ্জাদুর রহমান (সতন্ত্র) (৫) মোঃ মনিরুল ইসলাম (সতন্ত্র) (৬) আব্দুল্লাহ আল মাসুম (সতন্ত্র) (৭) মোঃ ফয়সাল হোসেন (সতন্ত্র)।এছাড়া সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ৬।আড়ংঘাটা ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন (১) মোঃ মফিজুর রহমান মোড়ল (নৌকা) (২) এস এম ফরিদ আকতার (সতন্ত্র) (৩) মোঃ রাসেল হোসেন (সতন্ত্র)।এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।