দিঘলিয়ায় আজ ছিলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দিঘলিয়া উপজেলায় ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান মেম্বার,ও মহিলা মেম্বর পার্থী গনের মনোনয়ন পএ জমা পড়েছে। দিঘলিয়া উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীসহ র্বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মেম্বার ও মহিলা মেম্বর পার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এ সময় দিঘলিয়া উপজেলার ৩ নং দিঘলিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোল্লা ফিরোজ হোসেন ও বিদ্রোহী ৬ জন, সেনহাটি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ফারহানা নাজনিন ও বিদ্রোহী ৪ জন, গাজীরহাট ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল ও বিদ্রোহী ৪ জন, বারাকপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে গাজী জাকির হোসেন,ও বিদ্রোহী ৪ জন, আড়ংঘাটায় নৌকা প্রতীক নিয়ে জিবলু মোড়ল, ও বিদ্রোহী ২ জন,, যোগীপুলে নৌকা প্রতীক নিয় শেখ আনিসুর রহমান ও বিদ্রোহী ৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পএ জমা দিয়েছেন। এবং ৬ টি ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পার্থী মোট ৭৩ জন মনোনায়ন জমা দিয়েছেন। ৬ ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ২৬৯ জন প্রার্থী মনোনয়ন পএ জমা দিয়েছেন।