বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মৃত্যুতে নওগাঁর মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন সাবেক এমপি সামসুল আলম প্রামানিক।
উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, সদস্য মকলেছুর রহমান মকে প্রমুখ।
শোকসভা শেষে মওদুদ আহমদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।