নওগাঁর মান্দা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে রেবা আখতার আলিম মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
মান্দা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোল্লা এমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, বাশিস মান্দা শাখার সভাপতি গোলাম সোরয়ার স্বপন, মাদরাসা শিক্ষক পরিষদ মান্দা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর, মান্দা চেয়ারম্যান ফোরামের সভাপতি আবদুল আলিম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামান আল মনসুর প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি কায়েস উদ্দিন।