পাবনার সুজানগরের সাতবাড়ীয়ায় ১০১টি ফানুস উড়িয়ে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে মুজিব শতবর্ষ ২০২১ উদযাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠে শত শত মুজিব আদর্শের সৈনিকদের উপস্থিতিতে ঐ ফানুস উড়ানো হয়। এ সময় আরও ১০১টি আতশবাজি করা হয়। প্রায় ঘন্টা ব্যাপি ফানুস উড়ানো এবং আতশবাজির ঘটনায় কলেজ চত্বরসহ আশপাশের এলাকায় মুজিব শতবর্ষ পালনের আনন্দ ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার মাস্টার বলেন ইতঃপূর্বে আমি কখনও এমন আনন্দঘন পরিবেশ দেখি নাই। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রাণপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এ আনন্দ সাতবাড়ীয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এর আগে ওই কলেজ চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ মঞ্চে এক আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতবাড়ীয়া মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ওই কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব, বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সাহা ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, আবদুল জলিল বিশ্বাস, বেড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা এসএম শামছুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ওই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল বাছেত বাচ্চু। এর আগে শিশু-কিশোরদের উপস্থিতিতে জন্মশতবার্ষিকীর বিশাল কেক কাটা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।