খুলনার পাইকগাছায় চাঁদখালীর শাহপাড়ার জিরো পয়েন্টে মাদক দ্রব্য বিকিকিনি কালে তিন বিক্রিতাকে পুলিশ আটক করেছে। বুধবার রাতে উপজেলার শাহপড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে গাউস গাইন (২৬), তানজু সরদারের ছেলে শফিকুল ইসলাম (২২) ও কয়রা উপজেলার ইসলামপুর গ্রামের নাসির উদ্দীন (১৯) কে পুলিশ গ্রেফতার করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এজাজ শফী জানান, মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের কে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।