সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে সন্ত্রাসী প্রতিশোধ হিসাবে গাভী গরু-বাছুরকে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে আহত করা হয়েছে। আহত গরু-বাছুরকে সারিয়াকান্দি উপজেলা প্রাণী সম্পদ অফিসে এনে চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, ওই গ্রামের ভেটু মন্ডলের ছেলে সেলিম মন্ডল শশুরের দেওয়া টাকা দিয়ে ৬ মাস পূর্বে একটি গরু কেনেন। গরুটির গত ১১ মার্চ একটি বকনা বাছুর হয়। বুধবার দিবাগত রাতে বাড়ির খড়ের পালায় অগ্নিকা- ঘটানোর পর লক্ষাধিক মূল্যের গাভী ও বাছুরটিকে এলোপাতারি ভাবে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করা হয়। এতে গরু ও বাছুরটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুলে সারিয়াকান্দি উপজেলা প্রাণী সম্পদ কার্যলয়ে নিয়ে চিকিৎসা করানো হয়।
প্রাণী সম্পদ অফিসের ড্রেসার মোখলেছার রহমান জানান, গাভী ও বাছুরের পায়ের রগ কর্তৃনসহ ধারালো অস্ত্রের আঘাতের কারণে একাধিক স্থানে সেলাই করতে হয়েছে।
গাভীটির মালিক সেলিম মন্ডল জানান, একই গ্রামের তারা মন্ডলের ছেলে জাকির মন্ডল (৪০) একটি এনজিও থেকে ঋণ দেয়নি। না দেওয়ার পেছনে আমার হাত আছে সন্দেহে গাভী ও বাছুরের উপর ওই বর্বরচিত প্রতিশোধ নিয়েছে।