খুলনা জেলার দিঘলিয়া উপজেলার চৌরাস্তা মোড়ে, সমৃদ্ধির আলোর দুয়ারে আরো একধাপ এগিয়ে,জাতীয় ৭ই মার্চের ঐতিহাসিক দিবসের চেতনাকে ধারণ করে সাউথ ইস্ট ব্যাংক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয় দিঘলিয়া উপজেলার চৌরাস্তা মোড়ে এজেন্ট ব্যাংকিং "স্বাগতম" এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।
মেসার্স নিরিবিলি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের ব্যবস্থাপনায়, রোববার ৭ই মার্চ রোববার সকাল ১১টার সময় এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্ভোদন করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুল আলম নির্বাহি কর্মকর্তা দিঘলিয়া উপজেলা পরিষদ। জনাব শেখ মারুফুল ইসলাম চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা পরিষদ। মোঃ আলি রেজা বাছা ভাইস চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা পরিষদ। ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন এম কামাল হোসেন ব্যবস্থাপনা পরিচালক, সাউথইস্ট ব্যাংক।
সাউথইস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ ফারুক আহম্মাদ এক্সিকিউটিভ কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ, আরিফ হোসেন প্রবাল, এম কামাল হোসেন, এম ডি, নাজমুল সাকিব, মোঃ আমিনুর রহমান, শেখ তরিকুল ইসলাম, এজাজুল এহতেশাম, মেজবাহ উদ্দিন আহমেদ, প্রমুখ।