নওগাঁর পোরশায় পুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ শাহ্’র মোটরসাইকেল চুরি হয়েছে। মাসুদ জানান, বুধবার দিবাগত রাতে পোরশা পুরইল তার বাড়ির সামনে থেকে হোন্ডা কোম্পানীর ড্রিম নিউ-১১০ কাল রঙের (নং নওগাঁ-হ-১৪-৭৬৫৯) মোটরসাইকেলটি চোরেরা চুরি করে নিয়ে যায়। এ সময় তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ ব্যাপারে থানাকে অবগত করা হয়েছে বলে তিনি জানান।