খুলনার পাইকগাছায় নানা আযোজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ, এমপি'র পক্ষ থেকে সহ উপজেলা ও থানা প্রসাশন, আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ, সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা প্রসাশন, আওযামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক নীতি-আদর্শ তুলে ধরে বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন করেন। বুধবার সকালে উপজেলা পরিষদ ও সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু'র পক্ষে উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ চেযারম্যান আনোয়ার ইকবাল মন্টু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দীকি, পৌর মেযর সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, ওসি এজাজ শফী, ইন্সপেক্টর আশরাফুল আলম, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ভাইস চেযারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু সহ প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও থানা বঙ্গবন্ধু চত্বরে ওসি মো. এজাজ শফী ও ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সংগঠনের সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহসভাপতি সমিরন সাধু যুগ্মসম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ও ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থী জেলা পরিষদ সদস্য আ. মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রুহুল আমীন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান মনছুর আলী গাজী, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম জিয়া সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালিত হয়েছে।
অনুরূপ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বাস্থ্য বিভাগের আযোজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক এক আলোচনা অনুষ্ঠিত হয়। মেডিকেল কর্মকর্তা ডাঃ তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল কর্মকর্তা ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ সাইফুল ইবনে মান্নান, ডাঃ মাধুরী মজুমদার, ডাঃ জুই ডাঃ আমিনুর রহমান, ডাঃ বাপ্পা দাশ, সেনেটারী ইন্সপেক্টর উদয় মন্ডল ও সিনিযর নার্স রেহানা আক্তার প্রমূখ।