রাজশাহীর গোদগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সাধারণ জনগণের দানের টাকায় ৯ লক্ষ ৮০ হাজার টাকার ক্রয়ক্রত এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) দেওপাড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পরিষদের চেয়ারম্যান মো: আকতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জানে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তর প্রতিনিধি ডা: আরাফাত, দেওপাড়া নবাইবটতলা গীর্জার পাল পুরোহিত ফাদার মাইকেল কোরাইয়া ও ফাদার আরতুরো স্পেলিয়ে, রাজশাহী জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আকতারুজ্জামান বলেন, অত্র অঞ্চলে বেশীর ভাগই মানুষ অবহেলিত, দিনমজুর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যষিত এলাকা। মানুষ এ্যাম্বলেন্সের অভাবে জটিল রোগে আক্রান্ত হলে দ্রুত রোগী রাজশাহী মেডিকেল কলেবা বা প্রেমতলী হাসপাতালে যেতো পারতো না। তাই এই অঞ্জলের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে সকলের সম্মিলিত চেষ্টায় টাকা উঠিয়ে এ্যাম্বুলেন্স কোন হয়। এখন হতে দ্রুত সেবার জন্য সব সময় এ্যাম্বুলেন্সটি প্রস্তত থাকবে বলে জানান।