গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যদায় এবং ব্যাপক কর্মসুচির মধ্যে দিয়ে বাংলাদেশের স্বপ্নের নায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কীর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যাংক বীমা, স্বেচ্ছাসেবী সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন দিবসটি পালন করেন। কর্মসুচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্য মাল্য অর্পণ, কেক কাটা, আলোক বাতি ঝুলানো, বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, সততার সন্মানা স্বারক প্রদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, আশরাফুল আলম সরকার লেবু, সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, ওসি আব্দুল্লাহিল জামান, উপজেলা আ.লীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরুজা বারী, উপজেলা আ.লীগ যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশীদ জাহান হক স্মৃতি, রেজাউল আলম রেজা, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, পৌর আ.লীগ সভাপতি আহসানুল হক চাদ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক কর্মসুচির মধ্যে দিয়ে দিবস পালন করে। জাতীয় পতাকা উত্তোলন, ৫০ জন শিক্ষার্থীকে দিয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুল মান্নান আকন্দ।