ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বিএনপির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে নাটোরের সিংড়ার ১২টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম.রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র পরামর্শ এবং নাটোর জেলা বিএনপির নির্দেশক্রমে সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মন্টু ও সদস্য সচিব দাউদার মাহমুদ স্বাক্ষরিত বুধবার (১৭মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলার ১২টি ইউনিয়নে ৪১৩সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন কমিটিতে একজন আহ্বায়ক ও একজনকে সদস্য সচিব ছাড়াও যুগ্ম আহ্বায়ক এবং সদস্য করে ৩১ থেকে ৪১ সদস্য কমিটি করা হয়েছে। এবং উল্লিখিত কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।