জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোরে আজ (১৭ মার্চ) বুধবার সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ও তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।
একই সময়ে সকালে উপজেলা আ.লীগের আয়োজনে তানোর গোল্লাপাড়া বাজারস্থ পার্টি অফিসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, উপজেলা আ.লীগের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক পাপুল সরকার, তানোর পৌর মেয়র ও পৌর আ.লীগ সভাপতি ইমরুল হক প্রমুখ।
পরে দুপুর ১২টার দিকে ওই একই স্থানে তানোর পৌর আ.লীগের উদ্যোগে কেক কেটে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ও পৌর যুবলীগের সাবেক সভাপতি ইকবাল মোল্লা।
এরআগে মুন্ডুমালা সদরে পৌর আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত বক্তব্য দেন সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আমির হোসেন আমীন ও যুবলীগ নেতা কাউন্সিলর নাহিদ হাসান প্রমুখ।