বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার দৈনিক বাজারে একটি চায়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। পরে আদমদীঘি ফায়ার সাভির্সের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এর আগেই দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।