“বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙ্গিন” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযোগ্য মর্যদায় ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর লালপুর জোনাল অফিসের ডিপুটি ম্যানেজার রেজাউল করিম, লালপুর থানার ওসি ( তদন্ত) আবু সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, ইস্কেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক মাহামুদুল হক মুকুল, গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি ও ইপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত পরিচালক আকবর হোসেন ও আরিফুজ্জামান সবুজের পরিচালনায় ও সানজানা হাসানের সঞ্চালনায় শিশু শিল্পী প্রিয়ন্তী ও আফরিন সহ শিল্পকলা একাডেমীর শিশু শিল্পীরা গান ও নিত্য পরিবেশন করেন।