নওগাঁর মান্দায় তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণসহ কেক কাটার মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালন করা হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তপোধ্বনী ও সকাল ৯ টায় উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলীর মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে ইউএনও আবদুল হালিমের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন এমপি মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোল্লা এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, মান্দা থানার ওসি শাহিনুর রহমান, মুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবীব, শিক্ষক কান্তি কুমার সরকার প্রমুখ।
শেষে ১২৯ জনের মাঝে ঐচ্ছিক তহবিল ও বাণিজ্য মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৫ লাখ ৭০ হাজার টাকার চেক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০ শিক্ষার্থীকে বাইসাইকেল, এক লাখ টাকার শিক্ষাউপকরণ ও ৬ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।