নাটোরের নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমূখ। পরে কানাইখালী মাঠে আলোচনা সভা হয়।
এদিকে সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে শিশুদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় ইউএনও এম.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল মো. জামিল আকতার, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. ওহিদুর রহমান শেখ প্রমূখ।