রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌরসভা প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম, সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ ওয়াহেদ সাদেক কবির, সদস্য মাসুদ রানা তিলু প্রমুখ।
রচনা ও চিত্রঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্লীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।