নওগাঁর রাণীনগরে চোর সন্দেহে আবদুল হাকিম (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার ত্রিমোহনী বাজার থেকে তাকে আটক করা হয়।এঘটনায় তার বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,মঙ্গলবার বিকেলে উপজেলার ত্রিমোহনী বাজারে সন্দেহজনক ভাবে ঘোরা-ফেরা করার সময় স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এরপর চোর সন্দেহে তাকে আটক করে। এ ঘটনায় রাতেই হাকিমের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা রুজু করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক হাকিম রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।