আলাদা ঘটনায় নীলফামারীতে দুটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহ দুটি ছিলো এক বিধবা নারী ও এক বিবাহিত যুবকের। ১৬ মার্চ মরদেহ উদ্ধারের পর জেলা মর্গে ময়না তদন্ত করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, জেলার ডিমলা উপজেলার বন্দর খড়িবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান রিপন (৩৫)। সে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর গত ৭ মাস পূর্বে সে দ্বিতীয় বিয়ে করে। পরিবারের অভিযোগ সম্প্রতি সে দাদন ব্যবসায়ীর নিকট চড়া সুদে কিছু টাকা নেয়। যা পরিশোধ করতে না পারায় দাদন ব্যবসায়ী টাকার জন্য চাপ দিয়ে আসছিল। এ অবস্থায় সে ১৫ মার্চ গভীর রাতে নিজবাড়ির পেছনের বাগানবাড়িতে গাছের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অপরদিকে জেলা সদরের দক্ষিন রামনগর গ্রামের মৃত আজিমুদ্দিনের স্ত্রী সামিনা বেগমের সঙ্গে (৫৬) গত দুইদিন ধরে ছেলে সামিউল ইসলাম ও পুত্রবধুর বচসা চলে। ওই বচসায় সে খাওয়া ছেড়ে দেন। সোমবার রাতে নিজশোয়ার ঘরে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে।
সদর থানার ওসি আবদুর রউফ ও ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে উভয় থানায় অপমৃতুর মামলা হয়েছে।