রাজশাহী পুঠিয়ায় এফএনএস সংবাদ ছাপায় পর গতকাল রাতে মাটিভর্তি ১০ চাকার ৩টি ডামট্রাক আটক করে, তিনজন ড্রাইভারকে ১ মাস করে জেল এবং দের লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ। দীর্ঘদিন ধরে অর্ধশতাধিক ট্রাকগুলো পুকুর খননের মাটি পরিবহন করে উপজেলার গ্রামীণ সড়কগুলো নষ্ট করে আসছিল। গত ৪ মার্চ এফএনএস পুঠিয়ায় ১০ চাকার ট্রাক গ্রামীণ সড়ক নষ্ট করার শিরোনামে একটি সংবাদ ছাপা হয়েছিল। এর জের ধরে অবশেষে থানা পুলিশ মঙ্গলবার রাত দশটার দিকে পুঠিয়া সদরের মসজিদ মোড়ে মাটিভর্তি ১০ চাকার ৩টি ডামট্রাক আটক করে থানায় নিয়ে আসেন। থানার কর্মকর্তা ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ নিজে এসে তিনজন ড্রাইভারকে ১ মাস করে জেল এবং প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানাকৃত ড্রাইভাররা হলেন, চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামে আরশেদ আলী একই এলাকার রোজানী এবং নাটোর জেলার উত্তর বড়গাছা এলাকার আঃ ওয়াহারব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, ১০ চাকার গাড়ী চালায়ে সরকারি গ্রামীণ রাস্তা ক্ষতিগ্রস্থ করা ও রেজিষ্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৩ জনকে ১ মাস করে জেল এবং প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।