নওগাঁর রাণীনগর উপজেলার ২নং কাশিমপুর উইনিয়ন তাঁতী সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কুবরাতলী বাজারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু জাহিদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চার জেলা সমন্বয়ে গঠিত তাঁতী সমিতির বগুড়া কাহালু অফিসের সিনিয়র সুপার ভাইজার জাহিদুল হাসান (মিন্টু) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিষদ সদস্য আবদুল মান্নান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মোজাফ্ফর হোসেন শেখ,আব্দুর রজ্জাক বাবু শেখ,হাজী আব্বাস আলী শেখ,মোসারফ হোসেন শেখ, মুফতী আবুবক্কর সিদ্দিক,সাইফুল ইসলাম শেখ, সিরাজুল ইসলাম শেখ, আনোয়ার হোসেন শেখ,সাজ্জাদ হোসেন শেখ,আনিছুর রহমান শেখ।