আসন্ন সিংড়া উপজেলার ১১নম্বর ছাতারদীঘি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রাথমিক আবেদন ফরম জমা দিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. শাহজাহান আলী সরদার। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ এর কাছে তিনি এই আবেদন ফরম জমা দেন। এর আগে তিনি শতাধিক মোটর সাইকেল ও পিক-আপ নিয়ে উপজেলা আ.লীগ কার্যালয় থেকে আবেদন পত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, ছাতারদীঘি ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব আহমেদ, যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রীতম রুদ্র প্রমূখ।