দিঘলিয়া উপজেলাধীন আতাই নদী তীরবর্তী পারহাজীগ্রামে অবস্থিত বেশ কয়েকটি ইটের ভাঁটা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিবিসি ও রাজ ব্রিকস ইট ভাঁটা ২টা অনেক বছর যাবৎ নদীর তীরবর্তী বেড়িবাঁধ ঘেষে অবাধে মাটি কেটে ইট তৈরী ও বিক্রি করে আসছে। সরেজমিনে দেখা যায় আতাই নদীর তীরবর্তী পারহাজীগ্রাম এলাকায় অবস্থিত বিবিসি ও রাজ ব্রিকস যে ভাবে মাটি কেটে আসছে তাতে করে নদীর জোয়ার ভাঁটা আসলে ভাঙ্গন সৃষ্টি হয়ে লোকালয়ের ব্যাপক হ্মতির সম্মুখীন হতে হয়। ইতোমধ্যে ২টা ইট ভাটার অবাধে মাটি কাটার কারণে বেশ কিছু জায়গায় বেড়িবাঁধ ফাটল ধরেছে। এ বিষয়ে ভাঁটা কর্তৃপক্ষের সাথে কাছে বিষয়টি জানতে চাইলে তারা বিষয় টি এড়িয়ে যায়। এমত অবস্থায় দ্রত ব্যবস্থা গ্রহন না করলে চরম ঝুঁকির মুখে পড়বে পারহাজীগ্রামবাসী। আতাই নদী থেকে এভাবে বালু ও মাটি কেটে ইট নির্মাণের কারণে নদীর বিভিন্ন এলাকায় রাতারাতি নদী ভাঙ্গনে পড়ে ইতোপূর্বে নদী পারের আনেকের জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবুও নদীর বালু ও মাটি কেটে উত্তোলন বন্ধ হয়নি।