নীলফামারীর সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে একটি বেকারিকে সিলগালা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ১৫ মার্চ সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সৈয়দপুরের টি আর রোডে অবস্থিত আর এল প্রাইভেট লিমিটেড নামে একটি বেকারিতে উৎপাদিত পণ্যের গায়ে বিএসটিআইয়ের লাইসেন্স নম্বর না থাকায়, কারখানা অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন ব্রান্ডের পণ্য নকল করায় ওই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করে কারখানা সিলগালা করেন তিনি।
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ- টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় ফিল্ড কর্মকর্তা (সিএম) মো. দেলোয়ার হোসেন ও সৈয়দপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।