নাটোরের বড়াইগ্রামে মুজিববর্ষে শপথ করি, প্লাষ্টিক দুষণ রোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুস মিয়াজী, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি বক্তব্য রাখেন। সভায় হোটেল রেস্তোরায় প্লাষ্টিক সামগ্রী বর্জন, ভাতে ফিটকারী ও মিষ্টিতে অ্যামোনিয়া না দেয়া, মূল্য তালিকা টাঙানোসহ খাদ্যে ভেজালরোধের কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আলোচনা হয়।