নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল ও নাদিরা বেগম, কর্মকর্তা ইনচার্জ হুমায়ন করীর, কমিটির সরকারী কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যানসহ শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা। আইনশৃঙ্খলা সভায় করোনা ৩য় ঢেউ মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান ও মাক্স পরার প্রতি গুরুত্ব দেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।
আইন শৃংখলা সভার আগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা পরিষদের ১৭মার্চ জাতয়ি শিশু দিবস, ২৬মার্চ স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা, মাদক নিয়ন্ত্রন ও মানব পাচার প্রতিরোধ সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।