উৎসবমূখর পরিবেশে আসন্ন সিংড়া উপজেলার ১০নম্বর চৌগ্রাম ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রাথমিক আবেদন ফরম জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা। সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ এর কাছে তিনি এই আবেদন ফরম জমা দেন। এর আগে বেলা ১১টায় প্রায় ৬ হাজার দলীয় নেতাকর্মী নিয়ে চলনবিল গেট এলাকায় সমবেত হন এবং সেখানে সংক্ষিপ্ত পথ সভায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা। পরে পায়ে হেটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে আবেদন পত্র সংগ্রহ করেন।
উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুর রাজ্জাক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন আল আজাদ ছানা, চৌগ্রাম ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি রায়হান সরদার, যুবলীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সুমন মন্ডল, মহিলা যুবলীগ নেত্রী খাদিজা খাতুন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইসাহক আলী, ছাত্রলীগের সভাপতি সাহিন হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল পারভেজ সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।