নওগাঁর ধামইরহাটে রঘুনাথপুর জামে মসজিদের ২য় তলার ছাঁদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। ১৫ মার্চ বেলা ১১ টায় রঘুনাথপুর গ্রামে জেলা পরিষদ, নওগাঁ ও গ্রামবাসীর যৌথ সহযোগিতায় ১১ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মানাধীন ছাঁদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, আওয়ামী লীগ নেতা আবু বক্কর, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শাহজাহান কবির, স্থানীয় মৌলভী আবদুল মতিন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, মেসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সাংসদ শহীদুজ্জামান সরকার বলেন, ‘সরকার সকল ধর্মের মানুষকে সমানভাবে সহযোগিতা করে আসছে, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, হিন্দুদের মন্দির সংস্কার সহ সকল ধর্মের অনুসারীদেরই সমানভাবে সরকার মুল্যায়ন করে।