বরগুনায় অভিযান চালিয়ে ৩১পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে আটক করেছে সদর থানার পুলিশ।
রোববার (১৪ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে বরগুনা শহরের লাকুরতলা এলাকার অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য আঃ রব মিয়ার ভাড়াটিয়ার বাসায় থেকে হাতে নাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল, বরগুনা সদর উপজেলার ৩ নং ফুলঝুরি ইউনিয়ন রোড় পাড়া গ্রামের বাসিন্দা মৃত আদম আলী হাওলাদারের ছেলে মো. রিপন হাং (৪৮) ও তার স্ত্রী পারভীন আক্তার (৩৫)।
পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত ওসি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে এসআই হারুন ও এসআই মিহির কান্তি হালদার একটি টিম নিয়ে অভিযান চালিয়ে লাকুরতলার অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্যের বাসার ভাড়াটিয়া রিপন ও স্ত্রী পারভীন আক্তারের ঘর তল্লাশি করে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে পৃথক ২ টি মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।