বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগরে ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার মাঝগ্রাম ইয়ংস্টার ক্লাবের আয়োজনে এই প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়।
গত ১মার্চ আনুষ্ঠানিকভাবে ক্যারাম প্রতিযোগিতা শুরু হয়।এসময় ধরে খেলায় সিঙ্গেল সিস্টেমে ১৬ জন প্রতিযোগিতায় অংশ নেয়। সর্ব শেষ রোববার বিকেলে ক্যারাম ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই ফাইনাল প্রতিযোগিতায় রেজানূর রহমান চ্যাম্পিয়ন ও নূর ইসলাম রানার আপ নির্বাচিত হয়। খেলা শেষে প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পারইল ইউপি সদস্য আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। এ ছাড়া ক্লাবের সভাপতিত্ব আবু হেনা মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক আবু সফর মো: আবদুল হাদীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।