“মুজববর্ষে শপথ করি, প্লাস্টিক দুষণ রোধ করি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সুনিল কুমার সরকার, নিতপুর স্কুল এ- কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল খালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী সহ সহ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। এর পূর্বে একই স্থানে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস পালন, ২৫ মার্চ গণহত্যাদিবস পালন ও ২৬ মার্চ মহান স্বধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। সভা গুলিতে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।