জাতির জনক বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে গণসচেতনতামুলক কার্যক্রম ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ রোববার সকালে আশুগঞ্জ সারকারখানা কলেজ মাঠ থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বিভিন্ন স্থানে কোভিড-১৯ প্রতিরোধে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের কমান্ডার লেঃ কর্নেল সালাহ উদ্দিন আল মোরাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনোয়ারুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনসিসির ময়নামতি রেজিমেন্টের মেজর সরোয়ার আলম,আশুগঞ্জ সারকারখানার মহাব্যবস্থাপক প্রশাসন মিজানুর রহমান,শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়া,সাধারণ সম্পাদক কবির হোসেন,আশুগঞ্জ সারকারখানা কলেজের অধ্যক্ষ ইশমত আরা বেগম,ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ বিএনসিসির পিইউও নুর মোহাম্মদ,ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজ বিএনসিসির পিইউও মাজেদুল ইসলাম, আশুগঞ্জ সার কারখানা কলেজ বিএনসিসির টিইউও ইকবাল হোসেন ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়য়ের বিএনসিসির টিইউও দুলাল চন্দ্র দাসসহ বিএনসিসির কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ,আশুগঞ্জ সারকারখানা কলেজ ও অন্নদা সরকারী উচ্চবিদ্যালয়ের বিএনসিসি সদস্যরা অংশ নেন।