নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগকে আরো গতিশীল করার লক্ষে নিয়ামতপুর সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের সম্বনয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সভাকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইব্রাহিম মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম।
ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দীন জুয়েলের সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা মহিলালীগের সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাহিদ রেজা রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাস, প্রচার সম্পাদক ইসমাইল হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।