নওগাঁর পোরশায় ইসলামি আন্দোলন বাংলাদেশের দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সরাইগাছি মোড় নাহার ফিলিং স্টেশনের পাশের আড়ত ঘরে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের পোরশা শাখার সাবেক সভাপতি তৈয়ব শাহ্ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের নওগাঁ জেলা সভাপতি আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের নওগাঁ জেলা সাধারন সম্পাদক শহিদুল আলম ও প্রশিক্ষণ সম্পাদক জামাল উদ্দীন। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে তৈয়ব শাহ্ চৌধুরী- ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ওমর আলী পেয়েছেন-৭ ভোট। নজরুল ইসলাম- ২২ ভোট পেয়ে সেক্রেটরী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৪ ভোট। পরে ইসলামি আন্দোলন বাংলাদেশের নওগাঁ জেলা সভাপতি আশরাফুল ইসলাম সভাপতি ও সেক্রেটারীর নাম ঘোষনা কেেরন এবং দলীয় শপতবাক্য পাঠ করান। এ সময় তিনি আগামী পনের দিনের মধ্যে উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের ২৫সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান। এ সময় জেলা শিক্ষা সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি কাওছার কামাল শাহ্, উপজেলা মোজাহিদ কমিটির সভাপতি মাও: ওমর আলী, উপজেলা ইসলামি আন্দোলনের সাবেক সহ-সভাপতি মাও: রুহুল আমিন, যুগ্ম সেক্রেটারী জয়নাল আবেদিন সহ স্থানীয় ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।