যশোর অভয়নগরের ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক জসিম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল হক এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- অভয়নগর উপজেলার সমসপুর গ্রামের হারুন সরদারের ছেলে মারুফ হোসেন, মৃত মতলেব সরদারের ছেলে আয়ুব আলী, আলম ও হামিদ সরদারের ছেলে রবি। দণ্ডিতদের মধ্যে আলম ও রবি পলাতক থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।