নাটোরের লালপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ সহ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (১১ মার্চ) নাটোরের লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউসার, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়সহ দলীয় নেতৃত্ববৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, প্রাথমিক ৬০, মাধ্যমিক ৫৫ ও উচ্চমাধ্যমিক৩৪ জন শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ টাকা চেক প্রদান করেন। এ ছাড়া মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ২৫ জেলের মাঝে সেলাই মেশিন ও ১০ টি ভ্যান, প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আদিবাসীদের মাঝে ১৪ টি গাভী, গ্রামীন অবকাঠামো উন্নয়ন কর্মকা- এর আওতায় টি,আর প্রকল্প থেকে ২২ টি সামাজিক প্রতিষ্ঠান প্রতিনিধিদের মাঝে ৪৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।